মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালন

রাকিবুল হাছান, মনপুরা সংবাদদাতা।

“টেকসই আগামী জন্য জেন্ডার সমতাই আজ অগ্রহণ্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সত্তর এসে শেষ হয়।

র‌্যালী শেষে অলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম  মিঞা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। এসময় বক্তারা বলেন নারী-পুরুষ এর মধ্যে বৈষম্য না করে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়ার অনুরোধ জানানো হয়।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ সাইদ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থা(তথ্য আপা) প্রতিনিধি আপনান হক, কারিতাস প্রতিনিধি শ্রী অশোক কুমার রায় প্রমূখ।

You might like