মনপুরা নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

রাকিবুল হাসান,মনপুরা প্রতিনিধি ::

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মনপুরা উপজেলা মেঘনা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) সকাল ১০ টা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১৫৪০নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন, মনপুরা উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, প্যানেল চেয়ারম্যান বাবু মোহরলাল চক্রবর্তীসহ স্থানীয় ব্যক্তি বর্গ।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাজায়, মনপুরা মাছের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ভোলা ইলিশা হতে মনপুরা চরপিয়াল পর্যন্ত ৯০ কিঃমিঃ অভয়াশ্রমে ঘোষণা করা হয়েছে। উপজেলা সাত হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে।পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের জেলের মাঝে চাউল বিতরণ করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা ।

You might like