দোহারে প্রশাসনের অভিযানে বিভিন্ন ক্লিনিককে জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়গনস্টিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

১৯ ফেব্রয়ারী(শনিবার) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম.মুস্তাফিজ রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সরকারী নির্ধারিত ফি এর অধিক ফি নিয়ে বিভিন্ন পরীক্ষা করানোর প্রমান পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জয়পাড়া ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, ল্যাব কেয়ার ডায়গনস্টিককে ৩ হাজার, জনসেবা ক্লিনিককে ৩ হাজার, মুক্তি ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়গনস্টিককে ৫ হাজার, দোহার জেনারেল হাসপাতালকে ৫ হাজারসহ মোট ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা অর্থ দন্ড আদায় করা হয়। এছাড়াও ঢাকা ডেন্টাল কেয়ার এর নিবন্ধন না থাকা, বিএমডিসি এর সনদ ছাড়া চিকিৎসা সেবা প্রদান করার অভিযোগে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের সচেতনায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ডা. উম্মে হুমায়রা কানেতা, দোহার থানার এস আই মো. গিয়াস, স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন।

You might like