দোহারের জয়পাড়া কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহারের জয়পাড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রয়ারী( মঙ্গলবার) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ই জাতীয় পতাকা অর্ধনমিত ও শ্রদ্ধা জানানো হয়।

সকালে কলেজ প্রাঙ্গন হতে প্রভাতফেরি বের হয়ে রতন স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

এর পর কলেজ এ অবস্থিত শহীদ মিনারে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে অংশ গ্রহণ করে অএ কলেজের পিন্সিপাল সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ তাপস কুনার নন্দী, অন্যান্য প্রভাষক সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীগণ।

You might like