

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :
ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রয়ারী( মঙ্গলবার) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ই জাতীয় পতাকা অর্ধনমিত ও শ্রদ্ধা জানানো হয়।

সকালে স্কুল প্রাঙ্গন হতে প্রভাতফেরি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
এর পর স্কুলে অবস্থিত শহীদ মিনারে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে স্কুলে আলোচনা সভা চিএাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সোহান, আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব হোসাইন, মাকসুমুল মুকিম, মোঃ নাঈম,মাহির দেওয়ান, মায়িশা আনিকা মীম,শারমিন আক্তার,দোলন আক্তার,বৃষ্টি রানী শীল,আইরিন আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।










