বাংলাদেশের মানুষ অত্যন্ত সংকটময় মুহূর্ত কাটাচ্ছে : মির্জা ফখরুল ইসলাম

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা)

ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ১০ দফা দাবী বাস্তবায়নে ‘পদযাত্রা’ কর্মসূচীতে অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রয়ারী (রোববার) বিকেল সাড়ে ৩টায় নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা এ পথসভায় করা হয়।

উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোন কথা বলতে পারছে না। এ জালিম সরকারকে হঠাতে তরুণদের এগিয়ে আসতে হবে। কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না। যে কোন মূল্যে সরকারকে ঠেকাতে হবে।
মহাসচিব বলেন, দেশের সমস্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামীলীগের অনেকের যার সেন্ডেল পড়ার ক্ষমতা ছিলো না তারা দেশের মানুষের রক্ত চুষে নিয়ে এখন বড় বড় অট্টালিকা বানিয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত সংকটময় মুহুর্ত কাটাচ্ছি। এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না। চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অনেক উর্ধ্বগতি। মানুষ ঠিকমত খেতে পায় না। এখন কোন কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোন নেতা নাই যে তার নামে মামলা নেই। তারা ডিজিটাল নিরাপত্ত্বা নামে নতুন আইন তৈরি করেছে। সেই মামলায় গ্রেফতার করে আন্দোলন ঠেকিয়ে রাখতে চায়। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান।

পরে শহীদ মিনার থেকে পদযাত্রায় অন্তত ২০ হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বক্সনগরের দিকে পদযাত্রা শেষ করেন মির্জ ফখরুল ইসলাম।

পদযাত্রায় ঢাকা জেলার ধামরাই, সাভার, দোহার, নবাবগঞ্জ উপজেলাসহ আশুলিয়া, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীর, বিএনপি নেতা সালাহউদ্দিন বাবু, তমিজ উদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন নাজিম প্রমুখ।

You might like