মাদারীপুর কালকিনি মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আতিক হাসান:

মাদারীপুর কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি।

কালকিনি উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি চায়না খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা বেগম, কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,কালকিনি পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডলি রহমান সহ কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ‌কোহিনুর সুলতানা।

You might like