সাংবাদিক পুত্রের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক
ভোলা পশ্চিম শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আতিবুল ইসলাম (শাফিন) (১১) নামে এক ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

শাফিন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা রিয়াজুল ইসলাম নামে এক সাংবাদিকের ছেলে।

রিয়াজুল ইসলাম ঢাকার জাতীয় একটি দৈনিকের সাংবাদিক ও তার মাতা একজন ব্যাংকার। বর্তমানে আতিবুল ইসলাম (শাফিন) শরীয়তপুর জেলার একটু স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বড় হয়ে সে পাইলট হওয়ার স্বপ্ন দেখছে।

লেখাপড়ায় শাফিন অত্যান্ত মেধাবী ছাত্র, প্রথম থেকে ৫ম শ্রেনীতে তার রোল নং ১ ছিল। তারই ধারাবাহিকতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ লেখাপড়া করছে। শাফিনের বৃত্তিলাভে শাফিনের পরিবার অত্যন্ত আনন্দিত। সে সকলের দোয়া প্রার্থী।

You might like