মনপুরায় জাতীয় ভোটার দিবস পালন

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি

মনপুরা উপজেলা জাতীয় ভোটার দিবস -২০২৩ পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে ‘‘ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিবো যোগ্যজনে’’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্বাচন অফিস সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আলমগীর হােসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মােঃ ইলিয়াছ মিয়া, মনােয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মােঃ ছালাহউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্টি অফারেট মােঃ শফিকুল আলম আরিফ, কিংকন চদ্র দাস, আতিকুর রহমান, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন বেগমসহ বিভিন্ন সরকারী দাপ্তরীক প্রধানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ সাংবাদিকগ ও স্কুলের ছাত্ররা উপস্থিত ছিলেন।

You might like