বিমানবালা : আযাহা সুলতান

বিমানবালা
ওচোখের মায়া মরাদেহে দিতে পারে প্রাণ
উড়ন্তপথিক দেখে চঞ্চুর টুকটুকে হাসি
মনোরমার সুভাষে বিমোহিত যাত্রী
যাত্রার পরিসমাপ্তিশেষে কাঁদে মনপায়রা
কামনার কল্লোলে ভাসে অচেনা পথিক


সৃষ্টি এত কমনীয় কেন রে জানি না
সৃষ্টির দিকে তাকালে মনে পড়ে অপূর্বতা
বিধাতার হাতে গড়া কারুকাজ—
আঁচলে লুকানো থাকে সুরা—প্রেমিকের মৃত্যু
সেই অমৃত পান করে কোন প্রেমিকরাজ

You might like