কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষায় তালের বীজ রোপণ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বেরিবাধের সৌন্দর্য বর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপকূলকে রক্ষা এবং বজ্রপাত রোধে ১৬ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর ) সকাল দশটায় কুয়াকাটা মানবিক সহয়তা কেন্দ্রের উদ্যোগে এ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আমির, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ, কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সদস‍্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কুয়াকাটা চৌরাস্তার পূর্ব দিক থেকে শুরু করে পাঁচ কিলোমিটার বেরীবাধে এ তালের বীজ রোপণ করা হবে বলে জানান এই সংগঠনের নেতৃবৃন্দ।

কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান বলেন,তাল গাছ একদিকে যেমন বন্যানিয়ন্ত্রণ বেরিবাধটি দৃষ্টিনন্দন হবে এবং বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক হবে। অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে।

বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন,বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপণ করা হয়েছে। এতে এক দিকে যেমন সড়কগুলো দৃষ্টিনন্দন হবে অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে। বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। সমুদ্রপাড়ের মানুষকে রক্ষায় তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছ।

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like