সিরাজগঞ্জ তাড়াশে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

‎সিরাজগঞ্জের তাড়াশে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতালের গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রহমত আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫) এবং তাড়াশ উপজেলার তাড়াশ উত্তর বাঁধ এলাকার আফালের স্ত্রী আসমা খাতুন (৩১)।

‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাড়াশ পৌর সদরে যুবদল নেতা মিলন খান ও পৌর বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলামের নেতৃত্বে যুবনেতা আমিনুল ইসলাম আমিন, রয়েল আহমেদ, ইমরান হোসেন আলভি, সুজন হোসেন এবং সাংবাদিক সোহেল রানা সোহাগসহ কয়েকজন সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের কাছে থাকা ৬ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত,একটি,মোটরসাইকেলসহ পুলিশকে খবর দেওয়া হয়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে মাদক ও মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান জানা যায়।

‎ওসি ইমাম জাফর বলেন, “প্রতিটি মহল্লার সচেতন মানুষ যদি এভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশকে সহযোগিতা করেন, তাহলে সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

‎স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকাশিত :  ‍বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy