

নিউজ ডেস্ক : শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর পৌর এলাকার নবীনগর টেকনিক্যালের সামনে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। আজ সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় আহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ওসি বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











