

নিউজ ডেস্ক :
নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) অপহরণ ও ধর্ষণের দায়ে জাহেদুল ইসলাম (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জাহেদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। জাহেদুল ইসলাম লালপুর উপজেলার আব্দুলপুর পূর্বপাড়া গ্রামের মজিদ প্রামানিকের ছেলে ও ভুক্তভোগী বড় বোনের স্বামী।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে পিপি জানান, ২০২১ সালের ১৫ মার্চ বাড়িতে কেউ না থাকার ভুক্তভোগী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যান জাহেদুল ইসলাম।
পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারেন জাহেদুল ইসলাম ও তাঁর শ্যালিকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছে। সেখানে শ্যালিকাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে জাহেদুল ইসলাম।
ঘটনার পরের দিন ভুক্তভোগীর বাবা কুষ্টিয়া মিরপুর গিয়ে মেয়েকে উদ্ধার করে লালপুর থানায় নিয়ে যান। এ ঘটনায় জাহেদুল ইসলামকে অভিযুক্ত করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আদালতের বিচারক মামলাটি সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে জাহেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন বলে উল্লেখ করা হয়।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়











