

মো. আব্দুল করিম, শেরপুর : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল প্রমুখ।

পরে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের হাতে তুলে দেন। এসময় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?










