শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. আব্দুল করিম, শেরপুর :

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের সিংপাড়া মহল্লায় তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, উন্নয়নের দিক থেকে শেরপুর জেলা অনেক পিছিয়ে আছে। ১৬ বছরে শেরপুরে আওয়ামী লীগের সরকার অনেক কাজ করে নাই। খালি টাকা লুটপাট করে খাইছে। একটা কাজ হলে তার টাকা আগেই ভাগাভাগি করে খেয়ে ফেলতো। সারা বাংলাদেশের প্রতিটি জেলার জন্য ১২শ কোটি টাকার একটা করে ফান্ড ছিলো। যার মধ্যে ৬৩ জেলায় ১২শ কোটির করে একটা প্রকল্পের কাজ হয়েছে। কিন্তু শুধু শেরপুরেই এ প্রকল্পের উন্নয়ন কাজ হয়নি। তা আমি জানার পর থেকেই এ কাজটা করার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সামনের বছরে প্রথম দিকেই এ কাজ শুরু হবে। এ কাজ হলে শেরপুরের উন্নয়ন কাজ হবে। এগিয়ে যাবে শেরপুর।

তিনি আরো বলেন, শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের চোখকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। তাদের চৌকস একটা চোখ। আর সাংবাদিকদের চোখে সারাবিশ্ব দেখে। সাংবাদিকদের হাতের কলমে সারাবিশ্ব চলে। একটা জাতি চলে। সাংবাদিকরা একজনকে ওঠাতেও পারে। সাংবাদিক আমার খারাপ টায় লিখবে। আর ভালো হলে ভালোটা লিখবে। আমি সকল সাংবাদিকদের হাত জোড় করি এক কাতারে ও এক ব্যানারে দেখতে চাই। আর সকল জাতীয়তাবাদীদের নিয়ে এক ব্যানারে এক কাতারে চলতে চাই।

আপনারাই দেখছেন শেরপুরে কি অবস্থায় আছে। আমরা এটা চাচ্ছি না। এভাবে দেখতে চাচ্ছি না। ৫ তারিখে যে স্বাধীনতা হইছে তাতে শেরপুরে ১৩ জন শহীদ হইছে তাদের আত্মার মাগফেরাত কমনা করি এবং সাড়ে ৪শ লোক আহত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আদেশে তাদের অনেকের চিকিৎসা চলছে এবং অনেকে সুস্থও হয়েছে। অনেকে হাটতে পারতো না এখন হাটতে পারছে। অনেকে চোখে হারিয়ে ছিলো। তারাও এখন দেখছে। আমাদের পক্ষ থেকে আহত সকলের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে।

এসময় শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা বিএনপি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like