

তথ্য-প্রযুক্তি কণ্ঠ ডেস্ক :
গুগল ম্যাপসে আমার কত কী-ই না সেইভ বা সংরক্ষণ করে রাখি। কখনও কোনো লোকেশন ভালো লাগলে, বা কোনো রেস্টুরেন্টের খাবার পছন্দ হলে, কিংবা কোনো ক্যাফে, বুকস্টোর, ক্লাব বা শপ- আমাদের পছন্দের তালিকায় এমন অনেক কিছুই সংরক্ষিত থাকে গুগল ম্যাপসে। বিপত্তি ঘটে তখন, যখন পছন্দের তালিকাটি একটু বেশি-ই দীর্ঘ হয়ে যায়। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে গুগল এবার তাঁদের ম্যাপস সার্ভিসে সেইভ বা বুকমার্ক করে রাখা লোকেশনগুলোতেও সার্চ করার সুযোগ নিয়ে এসেছে।
সর্বপ্রথম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে গুগলবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল)। তাঁরা জানায়, গুগলের ‘সেইভড’ ফিচারে এখন সার্চ করা যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই সেইভ বা বুকমার্ক করে রাখা বিভিন্ন লোকেশনের মধ্য থেকে কাঙ্ক্ষিত লোকেশনটি খুঁজে নিতে পারেন অনায়াসেই।

বিশেষ করে যারা প্রায়শই গুগল ম্যাপসে পছন্দের ক্যাফে, বার, রেস্টুরেন্ট, পার্ক, বুকস্টোর, লাইব্রেরি, ক্লাবের মতো বিভিন্ন লোকেশন সেইভ করে রাখেন তাদের জন্য দারুন সহায়ক হবে নতুন এই ‘সার্চ’ ফিচার। কেননা বুকমার্কের লম্বা তালিকা থেকে নির্দিষ্ট ক্যাফে বা পার্কটি খুঁজে পেতে এখন আর সেইভ করে রাখা সবগুলো লোকেশন নেভিগেট করার প্রয়োজন পড়বে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, সাধারণ এই সমাধানটি নিয়ে আসতে গুগলের এতো সময় লেগে গেল।
গুগল ম্যাপসের সেইভড লোকেশনে সার্চ ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
ফিচারটি ব্যবহার করার জন্য যেতে হবে গুগলের ‘সেইভড’ সেকশনে এবং সেখানে ম্যাগনিফায়িং গ্লাস সার্চ টুলটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন ধরুন আপনি যদি সেইভ করে রাখা একটি কফি শপ খুঁজে পেতে চান তাহলে সার্চ সেকশনে কফি শপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেইভ করে রাখা কফি শপের তালিকা। এবার সেখান থেকে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত কফি শপটি।
উল্লেখ্য, গুগল অ্যাকাউন্টের ‘সেইভড’ ফিচারটি ব্যবহার করে বিভিন্ন সাইট ও লোকেশন সংরক্ষণ করে রাখতে পারেন। এমনকি ধরণ অনুযায়ী কাস্টম লিস্টও (তালিকা) তৈরি করার সুযোগ রয়েছে গুগলে। তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










