শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: আব্দুল করিম, শেরপুর :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি সোমবারে দোয়া মাহফিল আয়োজন করা হয় । এবং বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।

এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট সামিউল ইসলাম আতাহার, এডভোকেট মোখলেছুর রহমান জীবন, দপ্তর সম্পাদক সেলিম শাহী, সহ সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিষ্টার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল খালেক, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাধল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, জেলা যুব দল নেতা জাহিদ হাসান, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, সাবেক পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবদল নেতা ইমন, মহিতুজ্জামান মেনন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like