উৎসবমুখর পরিবেশে ইবিতে বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্তবরণ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। এতে শিক্ষার্থীদের আনন্দে উদ্বেলিত দেখা যায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসব হয়। এসময় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

এ সময় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা।

এ সময় চারুকলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের উৎসব প্রত্যেকেরই ভালো লাগে। এখানে নানা আয়োজনে উৎসবটি পালিত হচ্ছে। একদিকে বিভিন্ন স্টলে পিঠা সহ নানান রকম খাবার বিক্রি করছে, অন্যদিকে মঞ্চে কেউ নাচ-গান সহ নানা ধরনের নাটক প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া বসন্তের নানা চিত্র প্রদর্শনী করা হয়েছে। এতে আমরা উৎসবটি উপভোগ করছি।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক। তিনি আরও বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে।

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like