চালাকচর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদণ্ড

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী, নরসিংদী।
বাজার মনিটরিং ও বাজার তদারকি কার্যক্রম এ দপ্তরের একটি নিয়মিত কার্যক্রম। মূলত কোন বিক্রেতা, সেবা প্রদানকারী বা ব্যবসায়ী ভোক্তা অধিকার বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা এ তদারকি কার্যক্রমের মাধ্যমে তা যাচাই করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২১ ধারায় বর্ণিত বিধানের আলোকে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

০৪-০৩-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ২.৫০মিঃ হইতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ আঃজব্বার নেতৃত্বে ফলের দোকান, মাংসের দোকান, পোল্ট্রি দোকান, মুদি দোকান, মাছ বাজারও ইফতারি বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। পণ্য মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না লটকিয়ে রাখাতে একজন ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ধারায় জরিমানা আদায় করা হয়।

দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটা আর কখনো কমতে দেখা যায় না। নিত্যপণ্যের বাজার নিয়ে অস্থিরতার ঘটনা বেশ পুরোনো। কোনোভাবেই যেন বাজার নিয়ন্ত্রণ করা যায় না। পক্ষান্তরে মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না; কিন্তু ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে সবাই। এ ক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও নিয়মিত খাদ্যগ্রহণে কিছুটা কাটছাঁট করতে হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেন পেরে ওঠা যায় না। সুযোগ পেলেই তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন।

প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন মোঃ শাহনেওয়াজ স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,এম. এইচ পারভেজ ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।

বাজারের অস্থিরতা দূর করতে হলে অবশ্যই ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। এর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। অসাধু ব্যবসায়ীরা যাতে অধিক হারে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যের মূল্যবৃদ্ধির সুযোগ না পায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করতে হবে।

প্রকাশ : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like