

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ভরাট উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন

লালপুর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন২০২৫ খ্রীঃ ) রাত প্রায় ১০টায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের কয়লার ডর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতদের নাম ও পরিচয় হলোঃ মোহরকয়া গ্রামের বশের মণ্ডলের ছেলে সফের মণ্ডল (৫৭), তাঁর ছেলে মামুন (২৫), মুকাই মণ্ডলের ছেলে আব্দুল মান্নান এবং আবুল মণ্ডলের ছেলে সামসুল (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরুল পদ্মা নদীর চর থেকে ভরাট উত্তোলন করে সফের মণ্ডলের জমির ওপর দিয়ে জোরপূর্বক বালু বহন করছিলেন। এসময় সফের তাকে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হামলা ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হয়। তারপরে আহতদের রাতেই উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এদের নামে থানায় অভিযোগ দায়ের করার পক্রিয়া অব্যাহত রয়েছে।
বুধ বার, ০৪ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











