

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদী উপজেলার সামাজিক সংগঠন “বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে প্রতিষ্ঠিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ মোঃ মোস্তফা জোয়ারদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন সেক্রেটারি তোফায়েল আহমদ কবির।
নতুন উদ্যোগে গঠিত এ পাঠাগারের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ফাউন্ডেশনের স্থায়ী সদস্য এডভোকেট মারুফুল ইসলাম, মাহবুবুর রহমান রিয়াদ, আবেদ হোসেন সজিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








