

মোঃ আঃ কুদ্দুস :
নরসিংদীর মনোহরদীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সজিব মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মুখলেছুর রহমান টিটু ,প্রমূখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণে তামাকের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহবান করা হয়।
বুধ বার, ২৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








