পঞ্চগড়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে লটারির মাধ্যমে খোলাবাজারে খাদ্য শষ্য বিক্রীর (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। অদ‍্য সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে ডিলার নিয়োগের জন্য এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এ সময় আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর পৌরসভায় ৯টি ওয়ার্ডে খোলা বাজারে খাদ্যশষ্য বিক্রীর জন্য ১২৯ জন আবেদন করেন।

যাচাই বাছাই শেষে ১০৯ জনকে চূড়ান্ত করা হয়। পরে লটারির মাধ্যমে নয়জনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগকৃত ডিলাররা হলেন, ১ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, ২ নং ওয়ার্ডে মো. সোলায়মান, ৩ নং ওয়ার্ডে মো. মখলেছুর রহমান, ৪ নং ওয়ার্ডে আব্দুল খালেক, ৫ নং ওয়ার্ডে আব্দুল হালিম, ৬ নং ওয়ার্ডে আতিকুজ্জামান, ৭ নং ওয়ার্ডে এমদাদুল হক, ৮ নং ওয়ার্ডে একরামুল হক, ৯ নং ওয়ার্ডে মাজাহারুল ইসলাম। পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভপতিত্বে এই লটারি অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগেরর উপ পরিচালক সীমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য কর্মকর্তা অন্তরা মল্লিক বলেন, লটারির মাধ্যমে খাদ্য বিভাগের নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। কোন শর্ত ভঙ্গ করলে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে জানান তিনি।

সোম বার, ৩০ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy