

মেহেরপুর প্রতিনিধি : ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুর শহরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে, ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন, মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব ও আগামী দিনের মেহেরপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কামরুল হাসান।
আজ মঙ্গলবার বিকেল মেহেরপুর শহরের বড় বাজার মোড় থেকে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান গণসংযোগ শুরু করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন আনসারুল হক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি’র নেতাকর্মীরা।
এ সময় এ্যাড.কামরুল হাসান, সাধারণ মানুষের হাতে হাত মিলান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে তারেক রহমানের দেওয়া ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করেন।
পাশাপাশি নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের নমনেশন পেলে মেহেরপুরে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়নসহ মেহেরপুর নির্বাচনী ১ আসনের অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে ব্যাপক ভূমিকা পালন করবেন।
গণ সংযোগ টি মেহেরপুর পাবলিক লাইব্রেরী থেকে শুরু করে পান্ডের ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অসংখ্য নারী-পুরুষ তার মাথায় হাত দিয়ে দোয়া করেন।
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন









