“ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়েই গেছে”

কুড়িগ্রাম প্রতিনিধি
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবীতে কুড়িগ্রামে জাতীয় ছাত্র-জনতার প্ল্যাটফর্ম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টায় ত্রিমোহনী এলাকা থেকে শুরু হয়ে জেলা শহরের খলিলগঞ্জ, বাসস্টান্ড, শাপলা চত্বর হয়ে ঘোষপাড়ার সিংহ মোড়ে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা শেষে ঘোষপাড়ার সিংহ মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে
এনসিপির শীর্ষ নেতারাসহ হাজার মানুষ এতে অংশ নেন। আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়েই গেছে, সেই মাফিয়া তন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়েই গেছে। প্রতিরোধে আমরা জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল ঘোষণা করেছি বলে জানান তিনি।”

তিনি বলেন, “আমরা মনে করি, আমাদের সেই লড়াই শেষ হয় নি, আমাদের লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বাংলাদেশের মানুষকে যাতে আর লাশ হয়ে না থাকতে হয়।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।”

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কৈলাশ রবিদাস ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়াসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বুধ বার, ০২ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy