নাটোর প্রেসক্লাব: পরিবেশ সম্পাদক পদে লালপুরের জয়!

মো. শাহজালাল  মাসিম :

নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার, শিবপুর মহল্লার সংবাদকর্মী মোঃ শাহ্ জালাল মাসিমকে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলে পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী! তিনি একাধারে অনলাইন এক্টিভিষ্ট, কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিবিদ। লালপুরবাসীর ও গোপালপুর পৌরসভাবাসীর জন্য নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন।

ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করেছে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

আজ ৫ জুলাই ২০২৫ সাল, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সন্তান মোঃ শাহ্ জালাল মাসিম পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় নাটোর প্রেসক্লাব, কানাইখালীতে, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ আব্দুর রশিদ এবং সম্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন এডভোকেট মোঃ রবিউল আলম।

এই দায়িত্বকে তিনি একটি আমানত হিসেবে গ্রহণ করছেন। পরিবেশ রক্ষায় সাংবাদিক সমাজের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে চেষ্টা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্মানিত নির্বাচকবৃন্দ, উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি, যারা তাঁকে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে।

“সুন্দর পরিবেশ গড়ি — সচেতন সাংবাদিকতা দিয়ে।” শীর্ষক স্লোগান দিয়ে তিনি আজ থেকে তাঁর এই দ্বায়িত্ব পালন শুরু করেছেন।

শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy