ইনসাফ প্রতিষ্ঠায় সব বাধা ডিঙ্গিয়ে এগিয়ে যাব : মনির উদ্দিন আল আজহারী

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ও লেবুতলা ইউনিয়নের যৌথ উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আবেগঘন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকগণ অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন আল আজহারী। তিনি বলেন— “দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা ও আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত। সকল বাধাকে ডিঙ্গিয়ে আমরা এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, সত্য ও ইনসাফের কথা বললেই আজ নির্যাতন নেমে আসে। কিন্তু শহীদদের ত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে, ভয়কে জয় করেই ন্যায়ের পতাকা উঁচিয়ে ধরতে হয়। ২০২৪ সালের শহীদগণ ছিলেন আমাদের সংগ্রামের অগ্রসেনানী। আমরা তাদের রক্তের ঋণ শোধ করব ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন এবং সংগঠনের প্রতি নিষ্ঠা ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। স্থানীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ভবিষ্যতের সংগ্রামে একটি ঐক্যবদ্ধ ও প্রস্ত্তত কাফেলার বার্তা দেয়।

রোব বার, ০৬ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy