

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক ভণ্ডামি ও দ্বিমুখী বক্তব্যের কড়া সমালোচনা করেন।

সম্মেলনে এক বিএনপি নেতার বক্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়, যেখানে তিনি বলেন, “আগামীতে মনোহরদীতে আমরা হযরত ওমরের শাসন কায়েম করব যথাযথভাবে।”
এই বক্তব্যের প্রেক্ষিতে জবাব দেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়ন আমির আল-আমিন ফরাজী।
তিনি বলেন—“এই সমস্ত ভাওতাবাজি মানুষ এখন বুঝে গেছে। হযরত ওমরের নাম ভাঙিয়ে মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। আরে, কিছুদিন আগেই তো আপনি বলেছিলেন, ‘একদল বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে’, আর তাদের নাম দেন ‘ইসলামী দল’। সেইদিন ইসলামকে তোয়াক্কা করেননি, আর আজ হঠাৎ করে হযরত ওমরের শাসনের কথা! এ ধরনের প্রতারণার জবাব দিতে মনোহরদীর মানুষ এখন প্রস্তুত।”
তিনি আরও বলেন, ইসলাম ও ইনসাফের রাজনীতিকে হেয় করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা আসলে জনগণের বন্ধু নয়। জনগণ আজ সচেতন, তারা আর কোনো মিথ্যাচার-ভিত্তিক নাটককে বিশ্বাস করে না।
সম্মেলনে অন্যান্য বক্তারাও বলেন, মনোহরদীর মানুষ ইসলামপ্রিয়, কিন্তু তারা একে ব্যবহার করে স্বার্থসিদ্ধির রাজনীতিকে আর মেনে নেবে না। ইনসাফ ও ন্যায়ের পথেই আগামীর নেতৃত্ব গড়ে উঠবে ইনশাআল্লাহ।
রোব বার, ০৬ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











