শ্রীবরদী উপজেলা বিএনপির কর্মী সমাবেশ, প্রধান অতিথি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

মো: আব্দুল করিম, শেরপুর : ৭ জুলাই ২০২৫ ইং রোজ সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীবরদী বাজারে আব্দুর রহিম দুলালের ধানের খোলায় উপজেলার তাঁতিহাটি, গোশাইপুর, গড়জরিপা ও শ্রীবরদী সদর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সফল এমপি জনাব মাহমুদুল হক রুবেল ।

জনাব তারেক রহমান সাহেবের ৩১ টি দফা তাঁতিহাটি, গোশাইপুর, গড়জরিপা ও শ্রীবরদী সদর ইউনিয়নের জনসাধারণের মাঝে পৌঁছিয়ে দিয়ে বিএনপি’র প্রতি জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, কোন খারাপ মানুষের স্থান বিএনপিতে হবে না। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য প্রদান করেন কর্মী সমাবেশে।

মাহমুদুল হক রুবেল আরও বলেন, চাঁদাবাজ, ধান্দাবাজ, জমি দখলকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত কোন লোক বিএনপিতে স্থান পাবে না। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য সকল নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। এছাড়াও সকল নেতাকর্মীদের একত্রিত থাকার আহবান জানান। কোন বিবাদ, সংঘর্ষ বা বিভক্তি না করারও অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান খোকন, যুবদলের যুগ্ম আহবায়ক মো. লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকুনুজ্জামান রুকন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক আশিক, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ তাঁতিহাটি, গোশাইপুর, গড়জরিপা ও শ্রীবরদী সদর ইউনয়ন বিএনপি, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার, ০৭ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy