মুরাদনগর ট্রিপল মার্ডার: মামলা ডিবিতে, আসামিরা আজ আদালতে

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৯ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে জনরোষের শিকার হয়ে একই পরিবারের তিন জন নিহতের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, মামলার কাগজপত্র গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃত ৮ জনের রিমান্ড চেয়েছে পুলিশ। অন্যদিকে জামিন চাইবে আসামী পক্ষের আইনজীবী। আজ (বুধবার) আদালতে রিমান্ড ও জামিন শুনানী অনুষ্ঠিত হবে। শুনানীর জন্যে আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।

গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের মাদক ব্যাবসা ও নানান অপকর্মের অভিযোগে মাদক সম্রাজ্ঞী খ্যাত রোকসানা আক্তার রুবির বাড়ীতে হামলা চালায় গ্রামবাসী। এসময় রুবিসহ তার এক মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করে উত্তোজিত জনতা।

নিহতরা হলেন রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি। এ সময় মারাত্মক আহত হন রুবির মেয়ে রুমা আক্তার। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলসহ ৩৮ জনকে এজাহারনামীয় এবং ২৫ জনকে অজ্ঞাতামা ব্যাক্তির বিরুদ্ধে বাংগরা বাজার থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে র‌্যাব এবং সেনাবাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধ বার, ০৯ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy