পঞ্চগড়ে বেফাক মহাসচিবের পথসভা ও আলোচনা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
বৃহস্পতিবার (৯জুলাই) বিকাল ৪ ঘটিকায় পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকায় বেফাকের আয়োজনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক মহাসচিব (বেফাক)।

এ সময় তিনি বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। যুগপযোগী ও বিজ্ঞান সম্মিলনে মানসম্মত মাদ্রাসা শিক্ষা গড়ে তোলায় আমাদের লক্ষ । আমরা এমনই একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কোমলমোতি এ শিশুদের মানবিক গুণাবলী সমৃদ্ধ ও ইসলামী চিন্তা চেতনায় বড় করে তুলতে হবে। আগামীর বিশ্ব হবে বিজ্ঞানের আর পবিত্র আল কোরআনেই হলো বিজ্ঞানের মূল মন্ত্র। পবিত্র আল-কোরআনই জীবন আদর্শ আমরা সেই নিয়েই কাজ করতে চাই। আমরা এদেশের শিশুদের মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। শিশুরাই একদিন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরবে এবং কোরআনের বাণী পৌঁছে দিবে।

এ সময় তিনি পঞ্চগড় জেলায় উন্নত মানের দাওরায়ে হাদিস মাদ্রাসা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বেফাকেরর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক। বেফাকের কেন্দ্রীয় নেতা আবু ইউসুফ, আরও উপস্থিত ছিলেন বেফাকের পঞ্চগড় জেলা সেক্রেটারি এম এজাজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মীর মোরশেদ তুহিন, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, খেলাফত মজলিসের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy