

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
এক. মা

মা মানে ময়া,
মা মানে আদর স্নেহের ছায়া।
মা মানে মায়ার বাদন,
মা মানে আদরের চাদর।
মা মানে শাসন,
মা মানে স্বর্গের আসন।
মা মানে হাজার দুখের মাঝেও
সুখের আবরণ।
মা মানে সুখ,
মা মানে দূর হয় সব দুখ।
মা মানে ঘুম পাড়ানীর গান।
মা মানে ভোরের পাখি সকাল হলেই ডাকাডাকি
মা মানে আধার রাতের আলো
মা মানে দুখের মাঝে ভরসার মিষ্টি হাসি।
মাকে বড্ড বেশি ভালোবাসি,
নিজের থেকে বেশি।
দুই. মহিষী মাহরিন
মাহরিন আপা তুমি
মহিষী, মমতাময়ী, মা – মহান।
তুমি রেখেছ শিক্ষা আর জাতির মান।
তুমি করেছ প্রমাণ,
মা–বাবার পরে শিক্ষকেরই স্থান।
তুমি রেখেছ সে কথার মান,
অগ্নি পুড়ে হয়েছ ক্ষত-বিক্ষত প্রাণ।
ঝরতে দাওনি প্রাণগুলো ফুলের মত,
নিজেকে করেছো তাদের রক্ষার প্রতিমূর্ত।
বিশটি ফুলের জীবন তুমি বাঁচিয়ে,
নিজ জীবন দিয়েছ উৎসর্গ করে।
বাংলার প্রতিটি মায়ের মনে,
রক্ত দিয়ে আঁকা তোমার ছবি এক কোণে।
মাহরিন আপা
তুমি সাহস, তুমি ভালোবাসার প্রতিদান।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











