

দিনাজপুর প্রতিনিধি :
রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন।

রোববার (২৭ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৩টায় তিনি ফাউন্ডেশন পরিদর্শনে আসেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “শ্রষ্টার সৃষ্টির সেবা করে শ্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়। চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করা অত্যন্ত মহৎ ও পূণ্যের কাজ। এটি আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, ডেপুটি সিভিল সার্জন, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক, সদস্য এস. এম. খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মো. আখতারুজ্জামান মিয়া, মমতাজ বেগম, ফাউন্ডেশনের হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুদা রঞ্জন রায়, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ও অন্যান্য নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন এবং শেষে কমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








