দোহারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার

মাকসুমুল মুকিম :

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় দোহারে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হৃদয় হাওলাদার (২৫), নাঈম হাওলাদার (২১), স্বপন বেপারী (২৭), এবং কামরুল সরকার (৪৫)।

গ্রেফতারের তথ্য অনুযায়ী, আসামী আবির সরকারের স্বীকৃতিতে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৭ জুলাই ২০২৫ তারিখে গাজীপুরের টঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং ইতোমধ্যে আসামীদের ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সজাগ রয়েছে এবং অপরাধ দমনের লক্ষ্যে এমন অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like