পঞ্চগড়ে ফ‍্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া, ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাগপার বিক্ষোভ

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়া, ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জাগপা পঞ্চগড় জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল।

এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনে নেপথ্যে ষড়যন্ত্র ছিলো ভারতের। তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করাসহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের দাবি জানান তারা।

একই সাথে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদ ও তাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেড়াও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ।
১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy