

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে আতঙ্কে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ছাদের ভাঙা জায়গায় গাছের ডালের সঙ্গে লাল কাপড় বেঁধে নিশান উড়িয়ে রেখেছেন। কিন্তু তারপরেও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। ব্রিজের ওপর হালকা যানবাহন উঠলেই ঝাঁকুনি অনুভূত হয়। সংস্কার না করায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাজী বাড়ি সংলগ্ন ব্রিজের মাঝখানের ভাঙা। ভাঙ্গা অংশ দিয়েই পথচারীসহ যানবাহন চলাচল করছে। স্থানীয়দের উদ্যােগে একবার সংস্কার করা হলে ও এখন ব্রিজের পুরো ছাদ পড়ার মত হয়েছে, কোন রকম ব্রিজের পাশ দিয়েই চলছে ছোট বড় সব ধরনের যানবাহন। ইতোমধ্যে কয়েক দফায় ব্রিজের পূর্ণ নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে ব্রিজটি অকেজো হয়ে রয়েছে। ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করেন।
স্থানীয় জনপ্রতিনিধি মনির মেম্বান বলেন, ব্রিজটির ছাদ ড্যামেজ হয়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে বলা হয়েছে, দ্রুত নতুন ভাবে ব্রিজটি নির্মান করা না হলে এ সড়ক দিয়ে পথচারীসহ যানবাহন চলাচল সম্পূর্ন্ন বন্ধ হয়ে যাবে। অথব শিগিগরই পুরো ছাদ যদি সংস্কার না হয় তা হলে দুর্ভোগের কমতি থাকবেনা আমাদের।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ।
১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











