কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে জুলাই আন্দোলনে নিহত শহীদ আশিক “স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫ টায় জেলা শহরের ঘোষপাড়াস্থ শাপলা চত্বরের সামনে জেলা পরিষদের অর্থায়নে ও এলজিইডি বাস্তবায়নে ২৪’ জুলাই শহীদ আশিক “স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হাবিবুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ আশিকুর রহমান আশিক এর পিতা চাঁদ মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাতভিটা, বুড়াবুড়ি ইউনিয়নে তার বাড়ি। সারাদেশে যখন ছাত্র-জনতা ২৪’ জুলাই বিপ্লব গণআন্দোলন চলছিল তখন বাড়িতে থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় আশিক। একপর্যায়ে ফ্যাসিস্ট সরকারের যুবলীগ – ছাত্রলীগের সন্ত্রাসি হামলায় শাপলা চত্বরে আহত হয় আশিক। পরে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিলে এই শহীদ জুলাই যোদ্ধা সেখানে মারা যায়।

বুধবার, ৩০ জুলাই ২০২৫ খ্রি. ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like