

সজীব খান :
চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৩০ জুলাই বুধবার চাঁদপুর নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ১টি দোকান থেকে প্রায় ১২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকানীকে ৫০০-(পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এ সময় পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫ খ্রি. ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











