মতলব দক্ষিণে ব্রাকের ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সচেতনতামূলক কার্যক্রম

সজীব খান :
চাঁদপুর মতলব দক্ষিণ পৌরসভায় ব্রাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারণামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় পৌর সভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওয়ালটনের পাশের গলি, উপজেলা পরিষদের আঙ্গিনাসহ পৌরসভার বিভিন্ন স্থানে এ ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রম করা হয়। মতলব দক্ষিণ পৌর সভার সহযোগিতায় ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ক্যাম্পিং করেন তারা।

ক্যাম্পেইনে মতলব দক্ষিণ পৌরসভার পৌর প্রশাসক আমজাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, মতলব দক্ষিণ পৌরসভার স্বাস্থ্য সহকারী মোঃ শাহরিয়ার সরকার, এ সময় ব্রাকের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ ইসমাইল হোসেন।

সচেতনতামূলক ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ মতলব পৌরসভা ও এর আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা সচেতনাতামূলক মাইকিং এর ব্যবস্থা করেন।

বুধবার, ৩০ জুলাই ২০২৫ খ্রি. ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy