

মোঃশফিকুল ইসলাম তুহিন, বান্দরবান প্রতিনিধি
লামা সাংবাদিক ইউনিটির মাসিক সমন্বয় সভা সোমবার সন্ধ্যায় ৭ ঘটিকায় লামা সাংবাদিক ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন , সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক তামিম , সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ, আরো উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তুহিন ও লামা সাংবাদিক ইউনিটি সাংবাদিকবৃন্দ। সভায় এলাকার সাংবাদিকতা ও গণমাধ্যমের চলমান অবস্থা, পেশাগত সমস্যা ও সমাধান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
লামা সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সঠিক তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। উপস্থিত সদস্যরা এমন আয়োজনের জন্য লামা সাংবাদিক ইউনিটিকে ধন্যবাদ জানান।
বুধবার, ৩০ জুলাই ২০২৫ খ্রি. ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











