ধনাগোদা নদীতে গোসল করতে এসে শিশু নিখোঁজের ৬ ঘন্টাপর লাশ উদ্ধার

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি ভুইয়া বাড়ির আবুল কালাম (আবু) ভূইয়ার ছয় বছরের শিশু বাচ্চা আরাফাত ৩১ জুলাই ২০২৫ দুপুর সাড়ে বারটার সময় ধনাগোদা নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়। ঘটনার বিবরনে জানা যায় আজ ৩১ জুলাই নিখোঁজ আরাফাত বয়স (৬) তার সাথে তার বড় ভাই ১০ বছর বয়স নিহাদ ও তার বড় বোন অনু বয়স (১২) বছর।

তারা তিন জন এক সাথে বাড়ির পাশে ধনাগোদা নদীতে গোসল করতে এসে ভাই বোন দু,জন বাড়ি ফিরে যায়, যিনি ছোট আরাফাত তিনি আর ফিরে না আসার কারনে এলাকা বাসী বাড়ির আশেপাশে, রাস্তা ঘাটে, নদীতে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন, খবর পেয়ে আসছেন মতলব উত্তর থানা পুলিশের একটি টীম, পরপর আসছে চাঁদপুর থেকে ডুবুরি দল।

ডুবুরি দল তারা নিখোঁজ আরাফাত কে খুজতে নদীতে নেমে উদ্ধার কাজ অব্যাহত রেখে নিখোঁজের ৬ ঘন্টাপর ডুবুরি দল শিশুটির মৃত লাশ উদ্ধার করেন। শিশুর বাবা আবুল কালাম ওরফে আবু ভুইয়া, মাতা সারমিন বেগম তারা আহাজারি করছেন। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আসছে।

শিশুটিকে খুজতে সহযোগিতা করছেন তার জেঠা মাইনউদ্দিন ভুইয়া, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জিসান।

এছাড়া কামরুজ্জামান মিজি, মনির হোসেন বেপারী, মনির হোসেন সহ অসংখ্য গ্রামবাসী নিখোঁজ শিশু টিকে উদ্ধার কাজে সহায়তা করছেন। এখানে উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর নদী ষ্টেশান ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম, মতলব উত্তর ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টীম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন। লাশ উদ্ধারের পর দাফনের অনুমতি দেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ রবিউল হক।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy