জয়পাড়া বাজারের জমি দখল করতে গিয়ে ব্যবসায়ীদের রোষের মুখে এনসিপি নেতার বাবা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা, মো: হাসেম মোল্লা, ঢাকার দোহারের জয়পাড়া বাজারে সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে পড়েছেন।

১লা আগষ্ট (শুক্রবার)সকালে জয়পাড়া বাজারের পরিচালনা কমিটির সদস্যরা জানতে পারেন যে, হাসেম মোল্লা গরু হাটার মূল্যবান এক শতাংশ সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরছেন। এই খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রতিবাদের এক সময় হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেয়ার হুমকি দেন, যা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষিপ্ত করে তোলে। দাবি ওঠে তার দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া তুলে ফেলার। উত্তেজনা সৃষ্টি হলে অনেক ব্যবসায়ী জমির দখলকৃত অংশ থেকে বেড়া সরিয়ে ফেলেন।

এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস জানান, এনসিপি নেতার বাবা হিসেবে এই দখল কার্যক্রম কাম্য নয়। অন্যান্য ব্যবসায়ীরাও একইরকম ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, হাসেম মোল্লার দৃষ্টি সরকারি সম্পত্তির ওপর গত ৫ আগস্টের পর থেকেই।

এ বিষয়ে হাসেম মোল্লা দাবি করেছেন যে তিনি এই জমি রেকর্ডের মাধ্যমে কিনেছেন, কিন্তু মালিকানা প্রমাণের জন্য কোনো কাগজপত্র দেখতে পারেননি।

এ সম্পর্কে এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং তার বাবার জমির কাগজপত্র যাচাই করবেন।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy