ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত বিএনপির কমিটির বহিষ্কারাদেশ প্রত্যাহার বিক্ষোভ মিছিল

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান-এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। এ সময় নিরপেক্ষ তদন্তসাপেক্ষে তাদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবিও জানানো হয়।

আজ, বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পথে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সাবেক বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব খান এবং সাবেক বিএনপি’র সহ-সভাপতি রাজিউর রহমান আসাদ। এছাড়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতি দল, শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্স সহ সকল অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি’র নেতা সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তারা আওয়ামী লীগ সরকারের আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন এবং অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার আসামিও হয়েছেন। বক্তারা আরও বলেন, বিএনপি’র দুর্দিনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিকতর তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy