দিনাজপুরের বীরগঞ্জে ১৩০টি টিউবওয়েল বিতরণ করলেন এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে গরিব ও অসহায় মানুষের মাঝে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সমাজসেবক মোঃ মতিউর রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে টিউবওয়েল বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আপনারা আমার কাছে টিউবওয়েল চাননি, তবুও আমি আপনাদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং প্রতিটি টিউবওয়েলের সেটিংসহ সমস্ত খরচ আমি নিজেই বহন করছি। ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে কবুল করেন, তবে আমার পদমর্যাদার সকল সুবিধা গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করব।

এসময় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy