

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. আব্দুল হালিম।
সভায় বক্তব্য রাখেন ইউনিটের সদস্য সচিব অ্যাড. মাহফুজুর রহমান খান বিপুল, সরকারি পক্ষের আইনজীবী (জিপি) অ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, অ্যাড. আব্দুর রহমান সোহাগ, অ্যাড. রাশেদুল ইসলাম মানিক, অ্যাড. সাদিব গোলাম বিন নাসেরসহ আরও অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি অনন্য ইতিহাস। যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের স্মরণ আমাদের চেতনায় প্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী।
অনুষ্ঠানে আইনজীবী ফোরামের নেতাকর্মীসহ আইনজীবী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









