

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ইতিহাসে প্রথমবারের মতো শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কালো পোশাকে, হাতে বাঁশ, ব্যানার, তাজিয়া ও ঢোলের তালে তাল মিলিয়ে শতাধিক পুরুষ, নারী ও শিশু এই শোক মিছিলে অংশগ্রহণ করেন। হঠাৎ এই আয়োজনে শহরবাসীর অনেকেই প্রথমে বিস্মিত হন এবং কৌতূহল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখেন। অনেকেই মোবাইল ফোনে দৃশ্য ধারণ করেন।

শিয়া মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহররম মাসের ১০ তারিখে হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। তার স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে এই শোকযাত্রা অনুষ্ঠিত হয়, যাকে ‘তাজিয়া মিছিল’ বা ‘কারবালার শোকযাত্রা’ বলা হয়।
এ ধরনের আয়োজন দিনাজপুরে এই প্রথম দেখা গেল। উপস্থিত অনেকের কাছেই এটি ছিল নতুন অভিজ্ঞতা। সাধারণত বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের জনসংখ্যা কম হলেও রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও যশোরে তারা মহররম উপলক্ষে এই ধরনের মিছিল করে থাকেন। এবার দিনাজপুরেও তার ব্যতিক্রম হলো না।
শোকযাত্রায় অংশ নেওয়া একজন বলেন, কারবালার আত্মত্যাগ শুধু শিয়াদের নয়, গোটা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। এই মিছিলের মাধ্যমে আমরা ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণ করি।
দিনাজপুরে প্রথমবারের মতো এ ধরনের ধর্মীয় সংস্কৃতির প্রকাশে অনেকে এটিকে সহনশীল সমাজের দৃষ্টান্ত হিসেবেও দেখছেন।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









