দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি’র একটি দল।

বুধবার (৩০ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম দিনাজপুর সদরের ২ নং সুন্দরবন ইউনিয়নের হর্টিকালচার সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে দিনাজপুরগামী তৃপ্তি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ২,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ মোস্তাফিজুর রহমান (৩১), তিনি দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাতিপাড়া মাশিমপুর এলাকার মৃত সলেমান আলীর ছেলে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান বলেন, মাদকবিরোধী কার্যক্রম আমাদের চলমান প্রক্রিয়ার অংশ। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩৬(১) সারণির ২৯ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy