

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি ॥
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানসিক অসুস্থ্য ব্যক্তিদের জন্য দিনব্যাপী স্বাস্থ্যসেবা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কেয়ারারস এন্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্টের আওতায় সিডিডি’র উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ-ঢাকার উপ-সচিব মোঃ শওকত হোসেন এবং দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

স্বাগত বক্তব্য দেন সিডিডি’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ ময়নুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের কম্পিউটার অপারেটর মীর দুলাল হোসেন। ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নাজমুল হোসেন শাহ ও ডাঃ শান্তি প্রিয়া পূজা হাঁসদা মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিডি’র ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু এবং দিনাজপুর অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়। এই ধরনের ক্যাম্প মানসিকভাবে অসুস্থ মানুষদের চিকিৎসা ও সেবার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা মন্তব্য করেন।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









