দোহারে কুসুমহাটিতে ছেলের সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকায় আত্মহত্যার ঘটনায় ৩৮ বছর বয়সী গৃহবধু মাকসুদা আক্তার মারা গেছেন। শুক্রবার রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত মাকসুদা এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী।

মাকসুদার ১৭ বছর বয়সী ছেলে মাহফুজ জানান, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মায়ের মোবাইলে অতিরিক্ত কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা ঘুমিয়ে পড়ে। রাত তিনটার দিকে মাহফুজ হঠাৎ ঘুম থেকে উঠে মা মাকসুদাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy